২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ৯ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

ভ্যানগগের ৫ কোটি ৫০ লাখ ডলার মূল্যের একটি চিত্রকর্ম চুরির তদন্ত কাজের স্বার্থে সংস্কৃতি মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মিশর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 12:10 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

কায়রো, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভ্যানগগের ৫ কোটি ৫০ লাখ ডলার মূল্যের একটি চিত্রকর্ম চুরির তদন্ত কাজের স্বার্থে সংস্কৃতি মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মিশর। রাষ্ট্রীয় পত্রিকা আল-আহরাম সোমবার একথা জানিয়েছে। বিবৃতি অনুযায়ী, হারিয়ে যাওয়া চিত্রকর্মটির নাম 'পপি ফ্লাওয়ার'। কায়রোর মাহমুদ খলিল জাদুঘর থেকে শনিবার চিত্রকর্মটি চুরি হয়। চারুকলা বিশেষজ্ঞ ইজ এল-ডিন নাগুইব রাষ্ট্রীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে বলেছেন, "চিত্রকর্মটি ১৯৭০-এর দশকের শেষের দিকেও একবার চুরি হয়েছিল। ১০ বছর পর তা উদ্ধার করা হয়।" জাদুঘরটিতে এর আগে চালানো এক তদন্তে নিরাপত্তা ব্যবস্থায় প্রচুর ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে। আল-আহরাম জানিয়েছে, ৪৩ টি নিরাপত্তা ক্যামেরার মধ্যে মাত্র ৭ টি কাজ করছে। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি। কর্মকর্তাদের মধ্যে মন্তব্য করার মত তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৫ ঘ.