২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে না খেয়ে আছে লাখ লাখ মানুষ: জাতিসংঘ

স্মরণ কালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের লাখ লাখ মানুষ খাদ্যের অভাবে ভুগছে। জাতিসংঘ সোমবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 08:42 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

সুক্কুর, পাকিস্তান, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্মরণ কালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের লাখ লাখ মানুষ খাদ্যের অভাবে ভুগছে। জাতিসংঘ সোমবার একথা জানায়। ইউএন অফিস ফর দি কো-অরডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের মুখপাত্র মউরিজিয়ো গিউলিয়ানো বলেছেন, "আমরা একথা এখনো বলতে পারিনা যে, না খেয়ে কেউ মারা গেছে। কিন্তু আমরা এ কথা বলতে পারি লাখ লাখ মানুষ না খেয়ে আছে।" তিনি আরো বলেছেন, "না খেয়ে থাকার পরিস্থিতি পরিস্কারভাবে মানবেতর অবস্থাকেই নির্দেশ করে।" কয়েক দশকের মধ্যে এই ভয়াবহ বন্যায় অনেক গ্রাম তলিয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে সেতু ও রাস্তা। এছাড়া ৪০ লাখের বেশি মানুষ গৃহহারা হয়েছে। জঙ্গিরা এ দুরাবস্থার সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৩৪ঘ.