২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে দ্বিতীয় দফা বন্যা

পাকিস্তানে দ্বিতীয় দফা বন্যা শুরু হয়েছে। বন্যায় প্লাবিত হওয়ার ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে দক্ষিণালীয় শহরের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 10:49 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

শাদাতকোট, পাকিস্তান, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানে দ্বিতীয় দফা বন্যা শুরু হয়েছে। বন্যায় প্লাবিত হওয়ার ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে দক্ষিণালীয় শহরের লোকজন। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর শাদাতকোটের দুটি গ্রাম রোববার প্লাবিত হয়েছে। শাদাতকোট শহর রক্ষা বেড়িবাঁধ যে কোনো মুহূর্তে ভেঙে পুরো শহর প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সিন্ধু নদীতে পানির উচ্চতা আবারো আশঙ্কাজনকভাবে বেড়েছে। শাদাতকোটের অধিবাসীরা শনিবার বন্যার ভয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হয়। তাছাড়া উদ্ধারকর্মীরাও শহর থেকে মানুষ নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। সেখান থেকে লোকজনকে সরিয়ে নিতে ট্রাক, ট্রাক্টর ও গাধার গাড়ির বহর ছুটেছে। সেখানকার অধিবাসী রিয়াজ হুসেইন বলেন, "মানুষ বলাবলি করছে এখানে থাকা বিপজ্জনক। পরিবার নিয়ে থাকার মত কোন একটা জায়গা খুঁজে নিতে পারবো" বাঁধ ভেঙে অথবা উপচে পড়ে বন্যার পানি সিন্দু প্রদেশের জেলাগুলো প্লাবিত করছে। বন্যার পানি থেকে রক্ষা পেতে লোকজন পানির প্রবাহ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য বাড়ির পাশে ছোট ছোট বাঁধ ও খাল খনন করছে। ওদিকে, পাকিস্তনের কর্মকর্তারা বলেছেন, "আগামী চব্বিশ ঘণ্টায় পাঞ্জাব, সিন্ধুর দক্ষিণাঞ্চল এবং খাইবার-পাখতুনখা প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৩০০ ঘ.