জেরুজালেম, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রথম পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যাত্রা 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে একথা জানিয়েছে।
যেকোন ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঠেকাতে তেহরানের ওপর আরো বৈশ্বিক চাপ সৃষ্টির আহ্বানও জানিয়েছে দেশটি।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়োসি লেভি এক বিবৃতিতে বলেছেন, "এটা মোটেই গ্রহণযোগ্য নয় যে, এতো বেপরোয়াভাবে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে কোনো দেশ পরমাণু শক্তি ব্যবহারের সুফল ভোগ করবে।"
পরমাণু অস্ত্র তৈরি করছে বলে আন্তর্জাতিক স
bdnews24