২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যান গগের চিত্রকর্ম চুরি

কায়রোর মাহমুদ খলিল জাদুঘর থেকে শনিবার ভ্যান গগের একটি চিত্রকর্ম হারিয়ে গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 08:22 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

কায়রো, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কায়রোর মাহমুদ খলিল জাদুঘর থেকে শনিবার ভ্যান গগের একটি চিত্রকর্ম হারিয়ে গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা একথা জানিয়েছে। পাঁচ কোটি ৫০ লাখ ডলার মূল্যের এ চিত্রকর্মটি পাওয়া গেছে বলে জানানো হলেও পরে দেশটির সংস্কৃতি মন্ত্রী ফারুক হোসনির বরাত দিয়ে বার্তা সংস্থা মেনা বলেছে, চিত্রকর্মটি এখনও নিখোঁজ রয়েছে। সংস্কৃতিমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থাটি প্রথমে জানায়, বিমানবন্দরে চিত্রকর্মটিসহ ইতালির এক যুবককে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। ঐ যুবকের সঙ্গে এক ইতালিয়ান নারীকেও গ্রেপ্তার করা হয় বলে জানায় তারা। পরে বার্তা সংস্থাটি সংস্কৃতিমন্ত্রীর উদ্ধৃতি উল্লেখ করে বলে, "চিত্রকর্মটি উদ্ধারের বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছিল তা সঠিক নয় এবং দায়িত্বশীল কোনো সংস্থাই এখনও পর্যন্ত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেনি।" চুরি যাওয়া চিত্রকর্মটি দেশের বাইরে চলে যাওয়া ঠেকাতে যথাযথ পদক্ষেপ নিতে নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিয়েছেনর্ র্র্মন্ত্রী। তবে চিত্রকর্মটি কিভাবে চুরি হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। উনিশ ও বিশ শতকের শিল্পকলার অসাধারণ সব সংগ্রহ রয়েছে জাদুঘরটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৪১৬ ঘ.