২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বসতি স্থাপন করা হলে আলোচনা নয়: ফিলিস্তিন

ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকায় নতুন কোনো ইহুদি বসতি স্থাপন করা হলে সরাসরি শান্তি আলোচনা থেকে সরে দাঁড়াবে বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 08:35 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

রামাল্লা, পশ্চিম তীর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকায় নতুন কোনো ইহুদি বসতি স্থাপন করা হলে সরাসরি শান্তি আলোচনা থেকে সরে দাঁড়াবে বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রের আহ্বানে ইসরায়েলের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে শুক্রবার সম্মতি জানিয়েছে ফিলিস্তিন। আগামী ২ সেপ্টেম্বর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই আলোচনা শুরুর কথা। ফিলিস্তিনের প্রধান সমন্বয়ক বলেছেন, ফিলিস্তিন ২ সেপ্টেম্বরের আলোচনা থেকে সড়ে দাঁড়াবে, যদি ইসরায়েলের সরকার সেই ভূমিতে নতুন কোনো বাসভবন নির্মাণের অনুমতি দেয়, যে ভূমিটি ফিলিস্তিনিরা তাদের রাষ্ট্রের অংশ হিসেবে দেখতে চায়। রামাল্লায় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে সায়েব ইরেকাত জানিয়েছেন, "ইসরায়েল সরকার যদি ২৬ সেপ্টেম্বর নতুন করে আলোচনার দিন ঠিক করে তবে আমাদের পক্ষে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভ^ব হবে না।" তিনি আরো বলেছেন, "আমরা আশা করছি ইসরায়েল সরকার বসতি স্থাপন নয়, শান্তির পথকে বেছে নেবে; দখলদারিত্ব না চালিয়ে সমঝোতায় পৌঁছাবে।" ইসরায়েলও শুক্রবার যুক্তরাষ্ট্রের আহ্বানে সরাসরি আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪২৪ঘ.