সিডনি, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়ার আসন্ন নির্বাচনে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবেনা বলে এক নির্বাচনী জরিপের পূর্বাভাসে জানানো হয়েছে।
ফলে ঝুলন্ত পার্লামেন্টের ঝুঁকিতে রয়েছে দেশটি।
শনিবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
জরিপে দেখা গেছে, জনসমর্থনে কিছুটা এগিয়ে থাকা ক্ষমতাসীন লেবার পার্টি তাদের সমর্থন হারিয়ে বিরোধী দল কনজারভেটিভদের সমকাতারে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতিতে হতাশ হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা
অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রের রাজনৈতিক সম্পাদক ডেনিস শানাহান লিখেছেন, "লেবারদের নির্বাচনী দুঃস্বপ্ন সত্যি হলো।"
ঝুলন্ত পার্লামেন্ট অস্ট্রেলিয়ার জন্য ঝুঁিকপূর্র্ণ। এর ফলে নীতি ও কৌশলগত ক্ষেত্রে অচলাবস্থা, বিনিয়োগে স্থবিরতা সৃষ্টিসহ অস্ট্রেলিয়ান ডলারের মান কমে যেতে পারে।
এর আগে বুধবার প্রকাশিত রয়টার্স পরিচালিত নির্বাচন পূর্ববর্তী জরিপে দেখা যায়, ক্ষমতাসীন লেবার খুব অল্প ব্যবধানে জয়ী হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪০৫ঘ.
bdnews24