ইসলামাবাদ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষতি সামলে উঠতে এশীয় উন্নয়ন ব্যাংক পাকিস্তানকে ২শ' কোটি ডলার সহায়তা দেবে বলে আশা করা হচ্ছে।
ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এডিবি জানিয়েছে, "পর্যালোচনা করতে কয়েক সপ্তাহ লাগলেও এখনও পর্যন্ত ক্ষতির পরিমাণ বিস্ময়কর।"
ম্যানিলা ভিত্তিক ব্যাংকটি বিবৃতিতে জানায়, ক্ষতি কাটিয়ে উঠতে পরবর্তী দুই বছরে পাকিস্তানকে এডিবি কমপক্ষে ২শ' বিলিয়ন ডলার সহায়তা দেবে।
বন্যায় ক্ষতির পরিমাণ কয়েক শ' কোটি ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাকিস্তান সরকার দেশটিতে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে আনার মুখে এই বন্যা সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খুব অল্প সংখ্যক জনগণ ত্রাণ সহায়তা পেয়েছে। দেশটিতে স্মরণকালের ভয়াবহ এ বন্যায় ১৬শ' এরও বেশি মানুষ নিহত হয়েছে।
জাতিসংঘের দেওয়া সা
bdnews24