২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে জমি অধিগ্রহণ বিতর্কে পার্লামেন্ট অধিবেশন ব্যাহত

ভারতে জমি অধিগ্রহণের প্রতিবাদে কর্মসূচিতে পুলিশের গুলিতে কৃষক নিহতের ঘটনা নিয়ে মঙ্গলবার ভারতের পার্লামেন্ট অধিবেশন ব্যাহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

নয়া দিল্লি, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে জমি অধিগ্রহণের প্রতিবাদে কর্মসূচিতে পুলিশের গুলিতে কৃষক নিহতের ঘটনা নিয়ে মঙ্গলবার ভারতের পার্লামেন্ট অধিবেশন ব্যাহত হয়েছে। উত্তর প্রদেশে শনিবার ভূমি অধিগ্রহণের জন্য আরো ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি চালায়। এতে কমপক্ষে ৩ কৃষক নিহত হয়। লোকসভায় প্রশ্নত্তোর পর্ব বাতিল করে এ বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানায় বিজেপি ও বাম দলগুলোসহ বিরোধীরা। তারা জমি অধিগ্রহণ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করে। পুলিশের গুলি চালানোর নিন্দা জানিয়ে তারা দোষীদের শাস্তি দাবি করে। ওদিকে, সরকার পক্ষ থেকে পাল্টা জবাবে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি জানান, বিষয়টি নিয়ে সরকারে আলোচনা চলছে। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে উল্লেখ করে সরকার পক্ষ থেকে কৃষকদের স্বার্থ রক্ষা করার আশ্বাস দেন। তাজমহলের আগ্রা সিটির সঙ্গে নয়া দিল্লির সংযোগ সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করছে সরকার। ছয় লেন বিশিষ্ট এ মহাসড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুইশ' কোটি মার্কিন ডলার। এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৪৩ হাজার হেক্টর জমির মধ্যে ১৫ হাজার হেক্টর জমি ইতোমধ্যে প্রাদেশিক সরকার অধিগ্রহণ করেছে। বাজার দরের অর্ধেক দাম দিয়ে সরকার ভূমি অধিগ্রহণ করছে বলে দাবি স্থানীয়দের। প্রতি বর্গমিটার ভূমির বাজার দর ২০ ডলার বলে জানায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৪৭ ঘ.