২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ সালেই অবসর নেবেন রবার্ট গেটস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ২০১১ সালের কোনো এক সময় অবসর নেবেন। সিএনএন বার্তা সংস্থা সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ওয়াশিংটন, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ২০১১ সালের কোনো এক সময় অবসর নেবেন। সিএনএন বার্তা সংস্থা সোমবার একথা জানিয়েছে। সিএনএন'র প্রতিবেদনে বলা হয়েছে, ফরেন পলিসি ম্যাগাজিনকে গেটস বলেছেন, "২০১২ সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে।" ২০১২ সালে বারাক ওবামার মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে যেতে চান গেটস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২১১৪ ঘ.