২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত ত্রাণ পৌঁছানোর দাবিতে পাকিস্তানে বিক্ষোভ

পাকিস্তানের বন্যা দুর্গতদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছাতে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবিতে সোমবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বন্যার্তদের একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

সুক্কুর, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বন্যা দুর্গতদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছাতে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবিতে সোমবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বন্যার্তদের একাংশ। সুপেয় পানি, খাবার ও ঘরহারা লাখ লাখ বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছাতে খুব দেরি হচ্ছে বলে বিভিন্ন ত্রাণ সংস্থা হুঁশিয়ারি জানানোর পর বন্যার্তরা এ বিক্ষোভ করে। কয়েকশ' বন্যার্ত নারী ও পুরুষ সোমবার সিন্ধু প্রদেশের সুক্কুর শহরের বাইরে সড়ক অবরোধ করে। তারা সড়কে আবর্জনা দিয়ে আগুন জ্বালিয়ে দেয় এবং হাতে লাঠি উচিয়ে বিক্ষোভ করে। গুল হাসান নামের এক বিক্ষোভকারী বলেন, "আমরা আমাদের ঘরবাড়িসহ সবকিছু ছেড়ে এসেছি। এখন আমাদের কোনো খাবার, কোনো কাপড় নেই এবং আমাদের সন্তানরা রাস্তার পাশে ঘুমোচ্ছে।" ওদিকে, রোববার রাতে পাঞ্জাব প্রদেশে কয়েকশ' মানুষ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। তারা স্লোগান দেয়, "সরকারের পতন হোক।" কর্তৃপক্ষ বৃষ্টিপাত কমার পূর্বাভাস দিলেও ত্রাণ সরবরাহের গতি খুব ধীর বলে সোমবার বিভিন্ন সংস্থা জানায়। আবহাওয়া বিভাগের মহাপরিচালক কামার-উজ-জামান চৌধুরি রয়টার্সকে বলেন, "পাঞ্জাবে নদীর পানির উচ্চতা কমে যাচ্ছে এবং আগামী ৪-৫ দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকলেও তাতে বন্যার সৃষ্টি হবেনা। তবে যেসব এলাকায় বাঁধ ভেঙ্গেছে সেখানে সমতলে পানির প্রবাহ অব্যাহত থাকবে।" ওদিকে, রোববার জাতিসংঘের মহাসচিব বান কি মুন ত্রাণ সহায়তা বাড়াতে বিদেশি দাতাগোষ্ঠীগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বন্যার পর আরো বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। পাকিস্তানে সা