ব্যাংকক, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আরও তিনটি প্রদেশ থেকে সোমবার জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে থাইল্যান্ড।
তবে রাজধানী ব্যাংককের মতো অন্য ছয়টি প্রদেশে এটি বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর মুখপাত্র।
প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার মুখপাত্র পানিতান ওয়াত্তানাইয়াগোরান সাংবাদিকদের জানান, "আজ থেকেই তিনটি প্রদেশে জরুরি অবস্থা প্রত্যাহার কার্যকর হবে।"
শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্ত জানান।
সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে এপ্রিল মাস থেকেই থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি রাখা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০৬ঘ.
bdnews24