২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান যুদ্ধে দুই সহস্রাধিক বিদেশি সেনা নিহত হয়েছে

আফগানিস্তানে ২০০১ সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বিদেশি সেনা নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 03:02 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

কাবুল , আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------আফগানিস্তানে ২০০১ সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বিদেশি সেনা নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। রোববার 'আইক্যাসুয়ালিটিস ডটঅরগ' এ হিসাব দিয়েছে। নিরপেক্ষ এ ওয়েবসাইট আফগানিস্তানে বিদেশি সেনা হতাহতের হিসাব রাখে। ওয়েবসাইটটির ভাষ্য অনুযায়ী , ২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ২০০২ জন বিদেশি সেনা নিহত হয়েছে । এর মধ্যে ১২২৬ জন মার্কিন সেনা, ৩৩১ জন ব্রিটিশ সেনা এবং বাকি ৪৪৫ জন ন্যাটো জোটভুক্ত ৪৪ টি দেশের সেনা। ওয়েবসাইটটি জানায়, নিহত সেনাদের ৬০ শতাংশই মার্কিন সেনা। তবে আফগান যুদ্ধে নিহত বেসামরিক নাগরিকের তুলনায় এ সংখ্যা অনেক কম। গত দুই দিনে একজন মার্কিন সেনা, এক অস্ট্রেলীয় সেনা এবং এক ব্রিটিশ সেনার মৃত্যুর পর আফগানিস্তান যুদ্ধে নিহত বিদেশি সেনা সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার দুই জনে। সাত বছর ধরে চলা ইরাক যুদ্ধে নিহত বিদেশি সেনা সংখ্যা এর দ্বিগুণ হলেও সংখ্যাটি একেবারে কম নয়। সেনা নিহতের সংখ্যা বাড়তে থাকার মুখে ন্যাটো জোটভুক্ত নেদারল্যান্ডস এর মতো অনেক দেশই এখন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা ভাবছে। আর ভবিষ্যৎ ভূমিকা পর্যালোচনা করে দেখছে অন্যরাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৫৯ ঘ.