২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার যুদ্ধপরাধ তদন্ত কমিশনে তামিলদের সাক্ষ্য

শ্রীলংকার সংখ্যালঘু তামিলরা শনিবার সরকার-নিযুক্ত যুদ্ধাপরাধ তদন্ত কমিশনে সাক্ষ্য দিয়েছে। তামিল টাইগা দের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ের শেষ দিনগুলোতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ভাভুনিয়া, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার সংখ্যালঘু তামিলরা শনিবার সরকার-নিযুক্ত যুদ্ধাপরাধ তদন্ত কমিশনে সাক্ষ্য দিয়েছে। তামিল টাইগা দের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ের শেষ দিনগুলোতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে তারা। কমিশনে তামিল প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছে, গত বছর শ্রীলংকায় লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) এর বিরুদ্ধে লড়াইয়ের শেষ পর্যায়ে তাদের প্রিয়জনদের অপহরণ কিংবা আটক করেছে সেনাবাহিনী। ছল ছল চোখে এক তামিল উমাকানথান নাগুলেশ্বরী কমিশনকে বলেন, ২০০৮ সালের ৪ সেপ্টেম্বরে আমার স্বাশীকে একটি সাদা ভ্যানে করে অপহরণ করা হয়। তার আর কোনো খবর পাওয়া যায় নি। অন্যান্য তামিলরা বলেছে, তাদের স্বমীরা আগে তামিল টাইগারদের সঙ্গে কাজ করত। তাদেরকে সেনাবাহিনী আটকে রেখেছে বলেই ধারণা করছে তারা। তবে এ ব্যাপারে তাদের কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই। তামিল টাইগারদের সঙ্গে লড়াইয়ের সময় সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের পশ্চিমা অনুরোধ প্রত্যাখ্যান করে শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে নিজস্ব এ তদন্ত কমিশন গঠন করেছেন। যুক্তরাষ্ট্র ও অন্যান্য মানবাধিকার গ্র"পগুলো এ কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫২ গ.