২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ২ পুলিশকে হত্যার পর পুড়িয়েছে জঙ্গিরা

ইরাকের রাজধানী বাগদাদের দুটি পুলিশ চেকপয়েন্টে শনিবার হামলা চালিয়ে চার পুলিশকে হত্যা করে দুটি মৃতদেহ জনসম্মুখে পুড়িয়ে দিয়েছে অস্ত্রধারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 09:27 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

বাগদাদ, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদের দুটি পুলিশ চেকপয়েন্টে শনিবার হামলা চালিয়ে চার পুলিশকে হত্যা করে দুটি মৃতদেহ জনসম্মুখে পুড়িয়ে দিয়েছে অস্ত্রধারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শনিবার একথা জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র জানায়, শনিবার বাগদাদের পূর্বাঞ্চলে পুলিশের নিরাপত্তা চৌকিতে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়ে দুই পুলিশকে হত্যা করে। হত্যার পর পুলিশের একটি গাড়িতে লাশগুলো তুলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ইরাকের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জেলা আমিলের একটি পুলিশ চৌকিতে বন্দুকধারীরা হামলা চালিয়ে দুই পুলিশকে হত্যা করেছে। পুলিশ ছাড়াও শনিবার সরকার সমর্থিত সুন্নি আধা সামরিক বাহিনীর একটি চেকপয়েন্টে বন্দুকধারীদের হামলায় এক আধা সামরিক সেনা নিহত ও অপর দুই জন আহত হয়েছে। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ায় স