২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়াম দ্বীপের কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম দ্বীপের ২১৬ মাইল দক্ষিণপশ্চিমে ৭.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 07:15 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ওয়াশিংটন, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম দ্বীপের ২১৬ মাইল দক্ষিণপশ্চিমে ৭.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে শনিবার একথা জানিয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ৭ টা ১৯ মিনিটে (গ্রীনিচ মান সময় ২১১৯) প্রশান্ত মহাসাগরের ১২ দশমিক ৪ মাইল গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলেছে, ভূমিকম্পের কারণে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। এতো শক্তিশালী ভূমিকম্পে ভূকম্পন বিন্দুর নিকটবর্তী সমুদ্র উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বলে সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে। তবে প্রাথমিক খবরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৩০০ ঘ.