শুক্কর, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বন্যাকবলিত পাকিস্তানে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব নতুন বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি করেছে। বন্যা পরিস্থিতি দেখতে শনিবার পাকিস্তান সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
রয়টার্সের খবরে শুক্রবার একথা বলা হয়েছে।
ওদিকে, দুর্যোগ সামলাতে হিমশিম পাকিস্তান সরকার শনিবার স্বাধীনতা দিবস উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে।
বিবিসি জানায়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবস উদযাপন না করে বরং বন্যাকবলিত খায়বার পাখতুনখা এবং পাঞ্জাব প্রদেশ পরিদর্শন করে কাটাবেন বলে জানিয়েছেন।
বন্যা সামলাতে সক্রিয় ভূমিকা না নেওয়ার জন্য জারদারি ইতোমধ্যেই ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন।
জাতিসংঘের হিসাবমতে, পাকিস্তানে ৮০ বছরের মধ্যে ভয়াবহ এ বন্যায় মারা গেছে ১৬০০রও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ কোটি ৪০ লাখ লোক ।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত জানিয়েছেন, শনিবার বান কি মুন বন্যাদুর্গত এলাকায় যাবেন। বন্যা দুর্গতদের কিভাবে সাহায্য করা হচ্ছে তা দেখবেন তিনি।
জাতিসংঘ ইতোমধ্যেই পাকিস্তানের বন্যাদুর্গতদের জন্য শ শ মিলিয়ন ডলার সাহায্যের আবেদন জানিয়েছে।
রয়টার্স জানায়, বন্যাদুর্গতদের মধ্যে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে শুক্রবার জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো। এতে করে ইতোমধ্যেই নানারকম বাধার মুখে পড়া ত্রাণ কার্যক্রম আরো বাধাবিঘে
bdnews24