২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় কোর্ট মার্শালে ফনসেকা দোষী সাব্যস্ত

শ্রীলংকার সাবেক সেনা প্রধান জেনারেল শরৎ ফনসেকা শুক্রবার সামরিক আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

কলম্বো , আগসাট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার সাবেক সেনা প্রধান জেনারেল শরৎ ফনসেকা শুক্রবার সামরিক আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সেনাপ্রধান থাকাকালে রাজনীতিতে জড়িত হওয়ার অভিযোগে ফনসেকাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সামরিক আদালতে ফনসেকার রায় পড়ে শোনানো হয়। এ রায় এখন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা সূত্র জানিয়েছে, "ফনসেকা দোষী সাব্যস্ত হয়েছেন। শাস্তি হিসাবে তার পদমর্যাদা বাতিল করাসহ তিনি দুঃসাহসিক কাজের জন্য যেসব উপাধি এবং পুরস্কার পেয়েছিলেন তাও কেড়ে নেওয়া হবে। এতে এখন কেবল প্রেসিডেন্টের অনুমোদন নেওয়া বাকী।" শরৎ ফনসেকার এক আইনজীবী বলেছেন, আদালতের সিদ্ধান্ত তাকে জানানো হয়নি। তবে এ ঘটনা সত্য হলে তিনি এ রায়ের বিরুদ্ধে আবেদন করবেন। শ্রীলংকায় জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকশের কাছে হেরে যাওয়ার পর কর্তৃপক্ষ ৮ ফেব্র"য়ারিতে ফনসেকাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সেনা অভ্যুত্থান ও হত্যা পরিকল্পনার অভিযোগ ওঠে। ৫ মাস আগে তার বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়। গত বছর মে মাসে তামিল টাইগারদের হারানোর পর তৎকালীন সেনাপ্রধান ফনসেকাকে জাতীয় বীরের মর্যাদা দেয়া হয়। কিন্তু এরপরই তামিল টাইগারদের কে পরাজিত করেছে তা নিয়ে প্রেসিডেন্ট রাজাপাকশের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮৪০ ঘ.