২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডার এলআরএ বিদ্রোহীদের হাতে শত শত নিহত ও অপহৃত

উগান্ডার লর্ড'স রেসিসটেন্স আর্মি (এলআরএ)'র বিদ্রোহীরা গত দেড় বছরে মধ্য আফ্রিকায় ৬৯৭ জনকে অপহরণ করেছে। তাদের অনেককে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 07:57 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

কিনসাসা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উগান্ডার লর্ড'স রেসিসটেন্স আর্মি (এলআরএ)'র বিদ্রোহীরা গত দেড় বছরে মধ্য আফ্রিকায় ৬৯৭ জনকে অপহরণ করেছে। তাদের অনেককে হত্যা করা হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক তদন্তে এ তথ্য জানা গেছে। সংস্থাটি জানিয়েছে, এলআরএ কমপক্ষে ২৫৫ জন প্রাপ্তবয়স্ক ও শিশু হত্যা করেছে। বেশির ভাগ ক্ষেত্রে মোটা লাঠি দিয়ে মাথা গুঁড়িয়ে তাদের হত্যা করা হয়। সেখানকার তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য হিউম্যান রাইটস ওয়াচের গবেষকরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও কঙ্গোতে এক মাস অবস্থান করে তথ্য সংগ্রহ করেছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, অপহৃতদের প্রায় এক-তৃতীয়াংশই শিশু। এদের মধ্যে অনেককেই সেনা হিসাবে দায়িত্ব পালনে বাধ্য করা হচ্ছে অথবা দলীয় যোদ্ধাদের যৌনক্ষুধা মেটানোর কাজে ব্যবহার করা হচ্ছে। তারা জানিয়েছে, এর ফলে এ এলাকায় বিরূপ প্রভাব পড়েছে। প্রায় ৭৪ হাজার লোক সেন্টাল আফ্রিকান রিপাবলিকের দক্ষিণ-পর্শ্চিমাঞ্চলে ও প্রতিবেশী কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩৫৩ঘ.