২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের সর্ববৃহৎ ঘড়ি 'মক্কা ক্লক' চালু

সৌদি আরবে মক্কা নগরীর এক গগণচুম্বী অট্টালিকায় পবিত্র রমজান মাসের শুরুতেই বিশালাকৃতির ঘড়ি 'মক্কা ক্লক' চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 03:39 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

জেদ্দা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- সৌদি আরবে মক্কা নগরীর এক গগণচুম্বী অট্টালিকায় পবিত্র রমজান মাসের শুরুতেই বিশালাকৃতির ঘড়ি 'মক্কা ক্লক' চালু হয়েছে। রিয়াদের ভাষ্য অনুযায়ী, মক্কা ক্লক বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি। চার দিক মুখ করে থাকা এ ঘড়ির ডায়ালের ব্যাস ৪৩ মিটার। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ৬০১ মিটার উচ্চতাবিশিষ্ট গগণচুম্বী অট্টালিকা এবং সর্ববৃহৎ হোটেলের ৪০০ মিটার উচ্চতায় ঘড়িটি বসানো হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল-সৌদের নির্দেশে ঘড়িটি রমজান মাসের প্রথম দিন সকাল ১২ টা থেকে চলতে শুরু করেছে। ঘড়িটির চারপাশ ৯ কোটিরও বেশি রঙিন কাঁচের টুকরোর মোজাইক দিকে সুসজ্জিত করা হয়েছে। চতুর্মূখী এ ঘড়ির প্রত্যেক পাশেই বড় অক্ষরে 'আল্লাহ' শব্দটি খোদাই করা আছে। মক্কার সব জায়গা থেকেই ঘড়িটি দেখা যায়। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে ঘড়িটি নির্মাণে ৩শ কোটি ডলার ব্যয় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১১৯ ঘ.