২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে জারদারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বৃহস্পতিবার প্রথম দেশের বন্যা কবলিত দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে শুক্কুর পরিদর্শনে গেছেন। সেখানে একটি ত্রাণশিবির ঘুরে দেখেছেন তিনি।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 11:42 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ইসলামাবাদ, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বৃহস্পতিবার প্রথম দেশের বন্যা কবলিত দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে শুক্কুর পরিদর্শনে গেছেন। সেখানে একটি ত্রাণশিবির ঘুরে দেখেছেন তিনি। (আরো তথ্যসহ) ৮০ বছরের মধ্যে পাকিস্তানে ভয়াবহ এ বন্যার সময় ইউরোপ সফর করে ব্যাপক সমালোচিত হওয়ার পর বন্যা পরিস্থিতির আরো অবনতির কারণে মঙ্গলবার জারদারি দেশে ফিরে আসেন। এর দুইদিন পর জারদারি ইন্দু নদী তীরবর্তী শুক্কুর শহরের ক্ষয়ক্ষতি এবং ত্রাণ কার্যক্রম পরিদর্শন করতে গেলেন। জারদারির মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর বিবিসি'কে বলেছেন, শুক্কুর নগরীর একটি কলেজে বন্যাদুর্গতদের জন্য স্থাপন করা একটি ত্রাণশিবির পরির্দশন করেছেন জারদারি। বাবর আরো জানান, সিন্ধুতে দুর্গতদের সাহায্য বিতরণ করা ছাড়াও বাড়িঘর পুননির্মাণের প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর জানিয়েছেন, প্রেসিডেন্ট জারদারি বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রসঙ্গ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সম্পর্কে সংক্ষিপ্ত বিবৃতি দেবেন। এছাড়া ত্রাণ কার্যক্রম এবং বন্যা দুর্গত এলাকার পুনর্গঠন নিয়েও কথা বলবেন তিনি। বন্যায় এ পর্যন্ত পাকিস্তানে ১৬শ'র বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাব অনুযায়ী ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া, বন্যা কবলিত এলাকায় নতুন করে বৃষ্টিপাতের কারণে দুর্গত ১ কোটি ৩০ লাখ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। দুই সপ্তাহ আগে ইন্দু নদীর অববাহিকায় ভারি মৌসুমি বৃষ্টিপাতের কারণে এ বন্যা দেখা দেয়। বন্যায় পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের দিকে ১ হাজার কিলোমিটারেরও বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৩৮ ঘ.