২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ মাস বন্ধ থাকবে 'স্ট্যাচু অব লিবার্টি'

নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের জন্য আগামী বছর থেকে স্ট্যাচু অব লিবাটি দর্শণার্থীদের জন্য ১২ মাস বন্ধ রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 08:53 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

নিউ ইয়র্ক, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের জন্য আগামী বছর থেকে স্ট্যাচু অব লিবাটি দর্শণার্থীদের জন্য ১২ মাস বন্ধ রাখা হবে। স্ট্যাচু অব লিবার্টি স্থাপনের ১২৫তম বার্ষিকী পালনের পর ২০১১ সালের ১২ অক্টোবর থেকে এটি বন্ধ করে দেওয়া হবে। স্ট্যাচু অব লিবার্টি ন্যাশনাল মনুমেন্টের সুপারিনটেনডেন্ট ডেভিড লুসিঞ্জার জানান, ২ কোটি ৬০ লাখ ডলারের এই প্রকল্পের মাধ্যমে সিঁড়িতে অগ্নি প্রতিরোধক ঢাকনা, এলিভেটর ও বহির্গমন ব্যবস্থার উন্নয়ন করা হবে। ২২ তলায় পর্যবেক্ষণ ডেক থেকে নেমে আসার একটি মাত্র সরু সিঁড়ি রয়েছে। প্রতিবছর ৫০ লাখেরও বেশি মানুষ এটি দেখতে আসে। এর মধ্যে দৈনিক আসা দর্শণার্থীর সংখ্যাই ২০ হাজার। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর স্ট্যাচু অব লিবার্টি দর্শণার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। আবারো তা উন্মুক্ত করে দেওয়া হয় ২০০৪ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৪১ঘ.