২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণবাহী জাহাজে হামলা তদন্তে নেতানিয়াহুর সাক্ষ্য

গাজায় ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা ঘটনা তদন্ত কমিটিতে সোমবার সাক্ষ্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 05:06 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

জেরুজালেম, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা ঘটনা তদন্ত কমিটিতে সোমবার সাক্ষ্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাক্ষ্যে তিনি বলেন, ওই হামলার অনেক দিন আগে থেকে দেওয়া সতর্কবার্তা এবং সর্বোচ্চ পর্যায়ের আবেদনে তুরস্ক আমল দেয়নি। গাজা অভিমুখী ত্রাণবহরে ইসরায়েলি সেনারা কমান্ডো হামলা চালায় ৩১ মে। এতে ৯ জন তুর্কি ত্রাণকর্মী নিহত হয়। এরপর ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েল সরকার তদন্ত কমিটি গঠন করে। ওই ঘটনার রাষ্ট্রীয় তদন্তে নেতানিয়াহুই প্রথম সাক্ষ্য দিলেন। গাজায় না যাওয়ার জন্য বার বার ইসরায়েলের সতর্কবার্তা আমলে না নিয়ে ত্রাণজাহাজ গাজা অভিমুখে অগ্রসর হলে ৩১ মে ওই সংঘর্ষ হয়। নেতানিয়াহু বলেন, "১৪ মের শুরু থেকেই আমরা কার্যালয় তুরস্ক সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছে। এর উদ্দেশ্য ছিল মারমারা ত্রাণজাহাজের সঙ্গে সংঘর্ষ এড়ানো। গাজা সৈকতে পৌঁছার আগ পর্যন্ত অবিরাম ওই সতর্কবার্তা দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৫৪ ঘ.