মস্কো, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাশিয়ায় তাপপ্রবাহ এবং দাবানলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় রাজধানী মস্কোয় মৃত্যুহার বেড়ে দ্বিগুণ হয়েছে। এক শতকেরও বেশি সময়ের মধ্যে মস্কোয় তাপপ্রবাহ চরমে পৌঁছেছে।
বায়ুদূষণ ঘটেছে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। মস্কোর মর্গগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় মৃতদেহের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
মস্কোর স্বাস্থ্য বিভাগের প্রধান আন্দ্রেই সেলসোভস্কি সোমবার একথা জানিয়েছেন।
রয়টার্স জানায়, আন্দ্রেই মৃৃতের সংখ্যা কিংবা নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি। তবে তাপ এবং দূষণ মৃতের সংখ্যা বাড়ার কারণ বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা সেলসোভোস্কির উদ্ধৃতি দিয়ে বলেছে, মস্কোয় স
bdnews24