২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবু বকর বশিরকে গ্রেপ্তার করেছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার সন্ত্রাস-বিরোধী পুলিশ সোমবার কট্টর মুসলিম নেতা আবু বকর বশিরকে জাভা দ্বীপ থেকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো গ্রেপ্তার হলেন তিনি। আরো তথ্যসহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 11:48 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

জাকার্তা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার সন্ত্রাস-বিরোধী পুলিশ সোমবার কট্টর মুসলিম নেতা আবু বকর বশিরকে জাভা দ্বীপ থেকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো গ্রেপ্তার হলেন তিনি। (আরো তথ্যসহ) ইসলামী জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। একজন সরকারি কর্মকর্তা একথা জানান। এর আগে ২০০২ সালে বালি দ্বীপে বোমা হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আদালতে তা প্রমাণ না হওয়ায় মুক্তি পান তিনি। এরপর পরই তাকে আবার গ্রেপ্তার করা হয়েছিল সন্ত্রাস দমন আইনে। অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনি আবার মুক্তি পান। সর্বশেষ তাকে সোমবার গ্রেপ্তার করা হল। অনেক বিদেশি সরকার বশিরের গ্রেপ্তারকে ইন্দোনেশিয়ার ইসলামিক আন্দোলনের বিরুদ্ধে অভিযান হিসেবে দেখছেন। দেশটির প্রেসিডেন্টের ওপর হামলার পরিকল্পনার পর নতুন কোন জঙ্গি গোষ্ঠীর উত্থান ঠেকাতে এ পুলিশী অভিযান চলছে। সরকারের সন্ত্রাস-বিরোধী বিভাগের প্রধান আনসায়াদ মবাই রয়টার্সকে বলেছেন, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে প্রশিক্ষণ ক্যাম্প চালানো একটি ইসলামী গোষ্ঠীর সঙ্গে বশির জড়িত বলে পুলিশের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে। এই গোষ্ঠীটি ১৭ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো এবং অন্যান্য সরকারী কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছিল। বশির ইসলামী গোষ্ঠী জেমাহ আনশারুত তাউহিদের (জেএটি) নেতা এবং সলোর নগ্র"কিতে অবস্থিত আল-মুকমিন বোর্ডিং স্কুলের একজন প্রতিষ্ঠাতা। এ স্কুলের ছাত্র আমরোজিসহ তিনজন ২০০২ সালে বালি দ্বীপে বোমা হামলা চালায়। ওই হামলায় ২০০ জন প্রাণ হারিয়েছিল। ২০০৮ সালে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বশির এর আগে দু'বার গ্রেপ্তার হওয়ার পর কারাভোগ করেছেন। বালি বোমা হামলার পরিকল্পনা করার অভিযোগে বশির কারাদণ্ড ভোগ করেন। ২০০৬ সালে তিনি মুক্তি পান। আধ্যাত্মিক নেতা হিসাবে আল কায়েদার সঙ্গে জড়িত জঙ্গি গোষ্ঠী জামিয়া ইসলামিয়ার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে বশিরের বিরুদ্ধে। তবে বশির এ অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২০ ঘ.