২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিধসে পাকিস্তানে ত্রাণ তৎপরতা ব্যাহত

পাকিস্তানে বন্যায় সৃষ্ট ভূমিধসে দুর্গতদের জন্য ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে। সাহায্যের জন্য মরিয়া দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছাতে গাধার পিঠে চড়ে বা পায়ে হেঁটে যেতে হচ্ছে ত্রাণর্মীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 10:39 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

মিনগোরা, পাকিস্তান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে বন্যায় সৃষ্ট ভূমিধসে দুর্গতদের জন্য ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে। সাহায্যের জন্য মরিয়া দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছাতে গাধার পিঠে চড়ে বা পায়ে হেঁটে যেতে হচ্ছে ত্রাণর্মীদের। গত ৮০ বছরের মধ্যে পাকিস্তানে এ বন্যা সবচেয়ে ভয়াবহ আকারে দেখা দিয়েছে। এ পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং বাস্তুহারা হয়েছে ২০ লাখ লোক। প্রতিকূল আবহাওয়ার কারণে রাজধানী ইসলামাবাদ থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত সোয়াত উপতক্যার কিছু অংশ এবং বন্যায় প্রথম ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টারে খাবার পাঠানো কঠিন হয়ে পড়েছে। অনেক রাস্তা-ঘাট ধ্বংস হয়ে গেছে এবং ভূমিধসের কারণে আরো অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় কার্যালয়ের মুখপাত্র মৌরিজিও গিউলিয়ানো বলেছেন, সেখানে ত্রাণ সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি এমন যে, আমাদের গাধার পিঠে চড়ে বা পায়ে হেঁটে যেতে হচ্ছে। তিনি আরো বলেছেন, "আমরা সম্ভাব্য সব চেষ্টাই করছি। আমরা সোয়াত উপতক্যার বেশিভাগ এলাকায় পৌঁছতে পারছি না।" এখনো ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে যা আরো বিপর্যয় ডেকে আনতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩২ ঘ.