২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে স্বর্ণখনিতে আগুন, ১৪ প্রাণহানি

চীনের পূর্বাঞ্চলে এক স্বর্ণখনিতে আগুন লেগে ১৪ শ্রমিক নিহত হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 05:18 AM

Updated : 26 Apr 2022, 01:18 AM

বেইজিং, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের পূর্বাঞ্চলে এক স্বর্ণখনিতে আগুন লেগে ১৪ শ্রমিক নিহত হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার এ খবর জানিয়েছে। আগুন লাগার পর খনি থেকে ৩ শ'র বেশি শ্রমিককে নিরাপদে বের করে আনা হয়েছে। আট জন শ্রমিক খনিতে আটকা পড়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। সিনহুয়া জানায়, শানডং প্রদেশের ইয়ানতাই শহরের কাছে ওই খনিতে শুক্রবার বিকালে আগুন লাগে। সংবাদ সংস্থাটি আরো জানায়, খনির অভ্যন্তরে একটি বৈদ্যুতিক কেবল থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। পুলিশ খনির মালিককে আটক করেছে। চীনে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে। এগুলোর অধিকাংশই কয়লা খনি। প্রতি বছর এসব দুর্ঘটনায় শত শত শ্রমিকের প্রাণহানি ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১০২৮ঘ.