২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকো উপসাগর ৭৪ শতাংশ তেলমুক্ত হয়েছে: যুক্তরাষ্ট্র

মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণে নিঃসৃত তেলের প্রায় তিন-চতুর্থাংশ পরিস্কার করা সম্ভব হয়েছে কিংবা প্রাকৃতিকভাবেই পরিস্কার হয়ে গেছে। বাকী রয়েছে আর মাত্র ২৬ শতাংশ তেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 05:31 PM

ওয়াশিংটন, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণে নিঃসৃত তেলের প্রায় তিন-চতুর্থাংশ পরিস্কার করা সম্ভব হয়েছে কিংবা প্রাকৃতিকভাবেই পরিস্কার হয়ে গেছে। বাকী রয়েছে আর মাত্র ২৬ শতাংশ তেল। যুক্তরাষ্ট্র বুধবার একথা বলেছে। হোয়াইট হাউসের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ক্যারোল ব্রাউনার বলেছেন, বেশির ভাগ তেলই শোষণ করা হয়েছে কিংবা পুড়িয়ে ফেলা হয়েছে অথবা বাষ্প হয়ে উড়ে গেছে। ওদিকে, মার্কিন বিজ্ঞানীরা 'বিপি ডিপওয়াটার হোরাইজন অয়েল বাজেট: হোয়াট হ্যাপেন্ড টু দ্য অয়েল?' শীর্ষক এক প্রতিবেদনে বলেছেন?, পুড়িয়ে বা শোষণ করে নিঃসৃত তেলের ২৫ শতাংশ পরিস্কার করা সম্ভব হয়েছে। আরো ২৫ শতাংশ তেল প্রাকৃতিকভাবে বাষ্প হয়ে বা অন্য কোনোভাবে পরিস্কার হয়েছে। আর ২৪ শতাংশ তেল হয় প্রাকৃতিকভাবে আর নয়ত তেল ছড়িয়ে পড়া ঠেকাতে চালানো অভিযানের কারণে বিদূরিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেল ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে চালানো অভিযানের কারণে ৩৩ শতাংশ তেল দূর করা সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছে তেলকূপের উৎসমুখ থেকে রাইজার পাইপ ইন্সারশন টিউব দিয়ে এবং টপ হ্যাট পদ্ধতিতে সরাসরি টেনে নেওয়া ১৭ শতাংশ তেল, পুড়িয়ে ফেলা ৫ শতাংশ, শোষণ করা ৩ শতাংশ এবং কেমিক্যাল ডিসপার্সন পদ্ধতিতে সরিয়ে দেওয়া ৮ শতাংশ তেল। ৭৪ শতাংশের বাদবাকী তেল পরিস্কার হয়েছে প্রাকৃতিক পদ্ধতিতে। ব্রিটিশ পেট্রোলিয়াম তেল নিঃসরণ বন্ধে 'স্ট্যাটিক কিল' পদ্ধতিতে উল্লেখযোগ্য সাফল্য দাবি করার পরপরই ৭৪ শতাংশ তেল পরিস্কার হয়ে যাওয়ার এ ঘোষণা এল। বেশির ভাগ তেল পরিস্কার হয়ে যাওয়ার এ খবরকে সুসংবাদ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা ক্যারোল ব্রাউনার। এবিসি টিভি চ্যানেলের 'গুড মর্নিং আমেরিকা' শো তে তিনি বলেন, আমরা এটিকে গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন বলেই মনে করছি। উল্লেখ্য, ২০ এপ্রিলে মে