২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন সংঘর্ষে ইসরায়েলি সেনারা ইসরায়েলেই ছিল: জাতিসংঘ

লেবানন-ইসরায়েল মারাত্মক সীমান্ত সংঘর্ষের সময় ইসরায়েলি সেনারা ইসরায়েলেই অবস্থান করছিল। লেবাননের শান্তিরক্ষীরা বুধবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 03:07 PM

Updated : 25 Aug 2022, 05:32 PM

বৈরুত, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লেবানন-ইসরায়েল মারাত্মক সীমান্ত সংঘর্ষের সময় ইসরায়েলি সেনারা ইসরায়েলেই অবস্থান করছিল। লেবাননের শান্তিরক্ষীরা বুধবার একথা বলেছে। ইসরায়েল ও লেবাননের সীমান্তে মঙ্গলবার সহিংসতায় ৫ জন নিহত হয়। ২০০৬ সালের যুদ্ধের পর দু'দেশের সীমান্তে এটিই সবচেয়ে মারাত্মক সহিংসতা। দুপক্ষের মধ্যে গুলি বিনিময় কিভাবে শুরু হল তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়। লেবননের সেনাবাহিনী জানায়, সীমান্তে তাদের অংশের আদাইশে গ্রামে ঢুকে ইসরায়েলি সেনারা গাছ কাটতে থাকলে তাদেরকে হুঁশিয়ার করতে লেবানিজ সেনারা ফাঁকা গুলি ছুড়ে। এর জবাবে কামানের গোলা ছোড়ে ইসরায়েলি সেনারা। ওদিকে, ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তাদের সেনারা সীমান্তে নিজেদের অংশেই 'কিরিয়াত শেমোনা' শহরের কাছে ছিল। এ সময় তাদের ওপর গুলি ছোড়া হয়। কিন্তু দক্ষিণ লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউএনআইএফআইএল) জানিয়েছে, সীমান্তে গুলিবিনিময় শুরুর সময় ইসরায়েলি সেনারা ইসরায়েলি অংশেই ছিল। এক বিবৃতিতে ইউএনআইএফআইএল এর সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট-কর্ণেল নরেশ ভাট এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা যেখানে গাছ কাটছিল সে স্থানটি ইসরায়েলি অংশের ব্লু লাইনের দক্ষিণে অবস্থিত। জাতিসংঘ নির্ধারিত সীমানার আওতায় ইসরায়েলি অংশের এই ব্লু লাইন সব পক্ষেরই মেনে চলার বিধান রয়েছে। উল্লেখ্য, ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর জাতিসংঘ ইসরায়েল এবং লেবাননের মধ্যে এ সীমানা নির্ধারণ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৫৫ ঘ.