বোস্টন , আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /রয়টার্স)------- যুক্তরাষ্ট্রে কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে একটি বিয়ার বিক্রয় কোম্পানিতে এক বন্দুকধারীর বেপরোয়া গুলি চালিয়ে ৮ জনকে হত্যার পর নিজেকে হত্যা করেছে।
পুুুুুলিশ বুধবার একথা জানিয়েছে।
ম্যানচেস্টারের পুলিশ বিভাগের কর্মকর্তা ক্রিস্টোফার ডেভিস জানিয়েছেন, রাজ্যের রাজধানী থেকে ১০ মাইল পূর্বে 'হার্টফোর্ড ডিসট্রিবিউটরস' বিয়ার কোম্পানিতে সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে বন্দুকধারীসহ মোট ৯ জন নিহত হয়।
কোম্পানিটি বন্দুকধারীরকে ওমর থর্নটন (৩৪) হিসাবে চিহ্নিত করেছে। সম্প্রতি কোম্পানিটি ওমর কে ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়েছিলো।
কানেকটিকাটের গভর্নর জোডি রেল শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য শোকবার্তা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০০৮ ঘ.
bdnews24