২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বছরের মধ্যে মস্কোয় সর্বোচ্চ বায়ূ দূষণ

দাবানল ও কয়লার আগুনে সৃষ্ট ভারী ধোঁয়ায় রাশিয়ার রাজধানী মস্কোয় গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ বায়ূ দূষণ ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 11:24 AM

Updated : 25 Aug 2022, 05:33 PM

মস্কো, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দাবানল ও কয়লার আগুনে সৃষ্ট ভারী ধোঁয়ায় রাশিয়ার রাজধানী মস্কোয় গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ বায়ূ দূষণ ঘটেছে। মস্কোর রাষ্ট্রীয় বায়ূ দূষণ পর্যবেক্ষণ সংস্থা একথা জানিয়েছে। মধ্য জুন থেকে রাশিয়ার ইউরোপীয় অংশের মধ্যাঞ্চল জুড়ে তাপপ্রবাহ বিরাজ করছে; যার ফলে সে অঞ্চলের তাপমাত্রা পূর্ববর্তী রেকর্ড ছাড়িয়ে গেছে এবং দাবানলে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। মস্কোর রাষ্ট্রীয় বায়ূ দূষণ পর্যবেক্ষণ সংস্থার একজন বিশেষজ্ঞ এলেনা লেজিনা বলেছেন, "সকালের দিকে বায়ূ দূষণের মাত্রা ৪ থেকে ১০ গুণ বেড়ে গেছে।" তিনি আরো বলেছেন, "মস্কোয় রাতের বাতাসে কার্বন মনোক্সাইডের ঘনত্ব নিরাপদ মাত্রার তুলনায় প্রায় ৫ দশমিক ৭ গুণ বেশি বেড়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২১ ঘ.