আটলান্টা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার তার প্রতিশ্র"তি অনুযায়ী আগস্টের শেষ নাগাদ ইরাক যুদ্ধ মিশন শেষ করার অঙ্গীকার করেছেন।
ইরাকে মারাত্মক রাজনৈতিক অচলাবস্থা এবং বাড়তে থাকা সহিংসতার মধ্যেই ওবামা এ অঙ্গীকার করলেন।
ওবামা ক্ষমতায় আসার পরপরই গত বছর ফেব্র"য়ারিতে ইরাক যুদ্ধ মিশন শেষ করার ঘোষণা দিয়েছিলেন। ওই সময়ই তিনি মিশন শেষের সময় বেঁধে দিয়েছিলেন ২০১০ সালের ৩১ আগস্ট পর্যন্ত।
আটলান্টায় ওবামা এক অনুষ্ঠানে বলেন, "সেই প্রতিশ্র"তিই এখন পূরণ করা হচ্ছে।"
এ মাসের শেষ নাগাদ ইরানে সেনা সংখ্যা ৫০ হাজারে নামিয়ে াানার পরিকল্পনা রয়েছে মার্কিন সেনাবাহিনীর। আর ওবামা আগামী বছরের শেষ নাগাদ ইরাক থেকে সব সেনা ফিরিয়ে নেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন।
গত দুই বছরের যে কোনো সময়ের তুলনায় এখন ইরাকের নিরাপত্তা পরিস্থিতির বেশি অবনতি ঘটেছে। সে কথা মাথায় রেখে ওবামা স্বীকার করেছেন যে বিপদ এখনো আছে।
ইরাকে মার্কিন সেনা নিহত হচ্ছেই-- এটিই কঠিন সত্য বলে মন্তব্য করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৫৬ ঘ.
bdnews24