২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে চীনের 'ভ্যানগার্ড ২০১০' বিমান মহড়া

এশীয় পরাশক্তি চীন মঙ্গলবার রাত থেকে জঙ্গি, গোয়েন্দা বিমান ও হেলিকপ্টার সহযোগে পাঁচ দিনের 'ভ্যানগার্ড ২০১০' শিরোনামে বিমান মহড়া শুরু করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 09:13 AM

Updated : 25 Aug 2022, 05:30 PM

বেইজিং, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশীয় পরাশক্তি চীন মঙ্গলবার রাত থেকে জঙ্গি, গোয়েন্দা বিমান ও হেলিকপ্টার সহযোগে পাঁচ দিনের 'ভ্যানগার্ড ২০১০' শিরোনামে বিমান মহড়া শুরু করছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে কূটনীতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বেইজিং এ মহড়া করছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে চীনা গণমাধ্যমগুলো কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকবার নৌবাহিনীসহ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছিল। এ ধরনের মহড়া সাধারণত গোপনে হয় এবং সীমিত পরিসরে জানানো হলেও স