২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডান ও ইসরায়েলে রকেট হামলা

মিশরের সিনাই থেকে জর্ডানের 'আকাবা' এবং ইসরায়েলের 'আইলাত' শহরে সোমবার কয়েকটি রকেট আঘাত হেনেছে। এতে জর্ডানের একজন নাগরিক নিহত এবং তিনজন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 05:22 PM

আকাবা, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিশরের সিনাই থেকে জর্ডানের 'আকাবা' এবং ইসরায়েলের 'আইলাত' শহরে সোমবার কয়েকটি রকেট আঘাত হেনেছে। এতে জর্ডানের একজন নাগরিক নিহত এবং তিনজন আহত হয়। জর্ডান ও ইসরায়েলের পুলিশ একথা জানিয়েছে। জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক সূত্র জনিয়েছেন, আকাবায় ৫ তারকা হোটেলের কাছে একটি রকেট বিস্ফোরণে ৪ জন আহত হয়। এদেরই একজন পরে মারা যায়। তবে ইসরায়েলের 'আইলাত' এ রকেট হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। হামলার দায় কেউ স্বীকার করেনি। ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেস জর্ডান ও ইসরায়েলে রকেট হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তির পক্ষের শিবিরের মধ্যপন্থী দেশগুলোর সঙ্গে উগ্রবাদী জঙ্গি শিবির প্রকৃতই লড়াইয়ে লিপ্ত। উল্লেখ্য, মিশরের সিনাইয়ে অতীতে মুসলিম জঙ্গি তৎপরতা ছিল। তবে সর্বসা