২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে টিভি বিতর্কের আহ্বান আহমাদিনেজাদের

বিশ্বে বিভিন্ন সমস্যার সবচেয়ে ভাল সমাধান কে দিতে পারে তা নিয়ে মুখোমুখি টেলিভিশন বিতর্কে অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সোমবার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 11:56 AM

Updated : 25 Aug 2022, 05:25 PM

তেহরান, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে বিভিন্ন সমস্যার সবচেয়ে ভাল সমাধান কে দিতে পারে তা নিয়ে মুখোমুখি টেলিভিশন বিতর্কে অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সোমবার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার লক্ষ্যে চাপ সৃষ্টির জন্য ওয়াশিংটনের তাগাদায় তেহরানের ওপর নতুন আন্তর্জাতিক অবরোধ আরোপ হয়েছে। এর বিরুদ্ধে ইরানের লড়াইয়ের মাঝেই এ আক্রমণাত্মক প্রস্তাব দিলেন আহমাদিনেজাদ। তেহরানে ইরানি প্রবাসীদের একটি সাংবাদিক সম্মেলনে আহমেদিনেজাদ বলেন, "আশা করছি গ্রীষ্মের শেষে আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করব। সেখানেই আমি ওবামার সঙ্গে মুখোমুখি আলোচনার জন্য প্রস্তুত। আর অবশ্যই তা হবে গণমাধ্যমের সামনে।" "আমরা বিশ্বে বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যার নিজ নিজ সমাধান তুলে ধরে দেখাবো কার সমাধান বেশি গ্রহণযোগ্য।" আহমাদিনেজাদ গত বছর সেপ্টেম্বরেও এ ধরনের বিতর্কের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওয়াশিংটন তা গ্রহণ করেনি। আহমাদিনেজাদ বলেন, ওবামার পূববর্তী প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশ এ ধরনের প্রস্তাব নাকচ করেছিলেন। কারণ, তিনি ভয় পেয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৩ ঘ.