২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় দাবানলে নিহত ২৫

মধ্য রাশিয়ায় শুক্রবার দাবানলে অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে। বাতাসের কারণে আগুন আরো ব্যাপক এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে। পুড়ে যাচ্ছে বনাঞ্চল, কাঠের বাড়িঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 05:10 PM

Updated : 25 Aug 2022, 05:11 PM

মাস্লেভকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্য রাশিয়ায় শুক্রবার দাবানলে অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে। বাতাসের কারণে আগুন আরো ব্যাপক এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে। পুড়ে যাচ্ছে বনাঞ্চল, কাঠের বাড়িঘর। স্বাস্থ্যমন্ত্রী তাতায়ানা গোলিকোভা বলেছেন, কেবল ভোরোনেজ এলাকায়ই ৪৩৯ জন আহত হয়েছে এবং গুরুতর আহত ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজনি নভোগোরদ এলাকায় ইতোমধ্যেই পুড়ে গেছে অন্তত ৫৪০ টি বাড়ি। জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ৮৬৬ স্কয়ার কিলোমিটারজুড়ে ২৩৮,০০০ জন লোক মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী ভ