২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবেকবোধ সম্পন্ন রোবট!

বিশ্বে প্রথম বিবেকবোধ সম্পন্ন রোবট তৈরি করেছে স্পেন। এটি জীবন্ত মানুষের মতোই 'চেতনাসম্পন্ন' ও 'প্রাণবন্ত'। যে মানুষকে আনন্দ দিতে পারে, কোনো কিছু শেখাতে পারে, এমনকি সঙ্গও দিতে পারে। 'দ্য টাইমস অব ইন্ডিয়া' একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 05:12 PM

মাদ্রিদ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিশ্বে প্রথম বিবেকবোধ সম্পন্ন রোবট তৈরি করেছে স্পেন। এটি জীবন্ত মানুষের মতোই 'চেতনাসম্পন্ন' ও 'প্রাণবন্ত'। যে মানুষকে আনন্দ দিতে পারে, কোনো কিছু শেখাতে পারে, এমনকি সঙ্গও দিতে পারে। 'দ্য টাইমস অব ইন্ডিয়া' একথা জানিয়েছে। 'এআইসয় ওয়ান' নামের এ রোবট আগস্টে বাজারে ছাড়া হবে। স্প্যানিশ ফার্ম 'এআইসয় রোবোটিকস' রোবটটি তৈরি করেছে। ফার্মটির পণ্য প্রকৌশল ও উন্নয়ন বিভাগের প্রধান এবং রোববটটির একজন প্রস্তুতকারক দিয়েগো গার্সিয়া বলেছেন, "এটিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মত মনে হলেও এটিই বাস্তবতা।" এআইসয় ওয়ান এমনভাবে তৈরি করা হয়েছে যেন সে তার ব্যবহারকারীকে আনন্দ দিতে পারে এবং সঙ্গ দিতে পারে। প্রাণীর মতোই বেঁচে থাকার উদ্দেশ্য নিয়ে রোবটটি তৈরি করা হয়েছে। যার আছে আবেগ অনুভূতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তিনি আরো বলেন, রোবটির উচ্চতা ২৫ সেন্টিমিটার এবং ওজন ১ দশমিক ৫ কেজি। এটি অনেকটা মানুষের মতোই। এর কাজকারবারও মানুষের মতো। রোবটটির স্বাধীনতা এবং বিবেকবোধ আছে। এর কিছু মৌলিক প্রয়োজনও রয়েছে; যেমন: মানুষের মতো এ রোবটের