২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় সামরিক অভিযানে মাদক সম্রাট নিহত

মেক্সিকোর সেনাদের হাতে বৃহস্পতিবার নিহত হয়েছেন মাদক সম্রাট ইগনাসিও নাচো কোরোনেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 07:34 AM

Updated : 25 Aug 2022, 05:14 PM

গুয়াডালাজারা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর সেনাদের হাতে বৃহস্পতিবার নিহত হয়েছেন মাদক সম্রাট ইগনাসিও নাচো কোরোনেল। চলতি বছর মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডারোন্স ঘোষিত 'মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ' অভিযানে এটিই প্রথম গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে। কর্মকর্তারা জানান, মেক্সিকোর পশ্চিমাঞ্চলে অভিজাত আবাসিক এলাকা গুয়াডালাজারায় তল্লাশি চালানোর সময় শক্তিশালী সিনালাও চক্রের জ্যেষ্ঠ সদস্য কোরোনেলের সঙ্গে গোলাগুলি শুরু হলে সেনাদের গুলিতে তিনি নিহত হন। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ইজার ভিলেগাস মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, "সেনাদের আহত করে নাচো কোরোনেল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু পাল্টা গুলিতে তিনি নিহত হন।" কোরোনেল মেক্সিকোর 'মোস্ট ওয়ান্টেড' মাদক চোরাকারবারীদের একজন। কোটি কোটি ডলারের ম্যাথামফেটামাইন ব্যবসার জন্য তিনি 'কিং অব আইস' নামে পরিচিত। ১৯৯০ দশকের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাদক পাচারের দায়ে টেক্সাসের একটি আদালত ৫৬ বছর বয়সী কোরোনেলকে অভিযুক্ত করে। তাকে ধরতে তথ্য দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩২৬ঘ.