বেইজিং, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের নানজিং শহরে বুধবার একটি পরিত্যাক্ত প্লাস্টিক ও রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে।
সিনহুয়া জানায়, তাদের সাংবাদিকরা সেখান থেকে পুড়ে যাওয়া মৃতদেহ নিয়ে যেতে দেখেছেন।
বিস্ফোরণটি ১০০ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে একটি ভবন ও একটি যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহনে আঘাত হানে। বাসটির অনেক যাত্রী আহত হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, ৩০০-এর বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর।
সিনহুয়া জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী গ্যাস নিঃসরণের কারণে বিস্ফোরণটি ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩৪১ঘ.
bdnews24