কাবুল ,জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- আফগানিস্তানে গত সপ্তাহে নিখোঁজ হওয়া দুই মার্কিন সেনার মধ্যে মঙ্গলবার পূর্বাঞ্চল থেকে এক সেনার দেহাবশেষ খুঁজে পেয়েছে ন্যাটো বাহিনী।
নিখোঁজ অপর সেনার খোঁজে এখনও তল্লাশি চালছে।
ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল অ্যাসিসটেন্স ফোর্স (আইএসএফ) শনিবার জানায় , মার্কিন নৌবাহিনীতে কর্মরত দুই সেনা শুক্রবার নিখোঁজ হয়।
রোববার তালেবানরা জানায়, তারা দুইজন মার্কিন সেনার এক জনকে আটক রেখেছে এবং অপরজনকে হত্যা করেছে।
আইএসএফ মঙ্গলবার প্রথমবারের মতো এক সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে।
আইএসএফের মুখপাত্র মার্কিন মেজর স্টিভেন কোল নিশ্চিত করেছেন যে একজনকে মেরে ফেলা হয়েছে এবং তার দেহাবশেষ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
এ দেহাবশেষ কোথায় এবং কিভাবে খুঁজে পাওয়া গেল সে ব্যাপারে কোল বিস্তারিত কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৪৪ ঘ.
bdnews24