২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমা ও আত্মঘাতী হামলায় নিহত ২৩

ইরাকে সৌদি মালিকানাধীন একটি টেলিভিশন স্টেশন ও শিয়া তীর্থযাত্রীদের ওপর সোমবার পৃথক বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 08:04 AM

Updated : 25 Aug 2022, 05:03 PM

বাগদাদ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে সৌদি মালিকানাধীন একটি টেলিভিশন স্টেশন ও শিয়া তীর্থযাত্রীদের ওপর সোমবার পৃথক বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। ইরাকের নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে। রাজধানী বাগদাদে সৌদি আরবের মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে চারজন নিহত হন। অন্যদিকে বাগদাদের ৫০ মাইল দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কারবালা পরিভ্রমণকারী তীর্থযাত্রীদের ওপর দুটি গাড়িবোমা হামলা চালানো হয়। কারবালার গভর্নর আমল আল দ্বিন আল হির সাংবাদিকদের জানান, গাড়িবোমা বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছেন। চলতি মাসের প্রথম দিকে বাগদাদে রাস্তার পাশে পেতে রাখা বোমায় ৪০ তীর্থযাত্রী নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ঘ.