২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর রকেটে ৪৫ আফগান নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর ছোঁড়া রকেটে কমপক্ষে ৪৫ জন নিরীহ আফগান নিহত হয়েছে। আফগান সরকারের এক মুখপাত্র সোমবার এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 03:45 AM

Updated : 25 Aug 2022, 05:03 PM

কাবুল, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর ছোঁড়া রকেটে কমপক্ষে ৪৫ জন নিরীহ আফগান নিহত হয়েছে। আফগান সরকারের এক মুখপাত্র সোমবার এ কথা জানান। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে উল্লেখ করেন সরকারি মুখপাত্র শিয়ামাক হেরাওয়ি। হেরাওয়ি জানান, শুক্রবার ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (ইসাফ) সঙ্গে তালেবান জঙ্গিদের যুদ্ধ চলাকালে এ ঘটনা ঘটে। এসময় নিরীহ আফগানরা মাটির ঘরে ঠাসাঠাসি করে আশ্রয় নিয়েছিল। তিনি আরো জানান, "তদন্তে দেখা গেছে, ন্যাটোর ছোঁড়া রকেটেই ৪৫ জন নিরীহ আফগানের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে অনেক।" ইসাফের মুখপাত্র জানিয়েছে, শুক্রবারে জঙ্গিদের বিরুদ্ধে সেখানে অভিযান পরিচালিত হয়েছে। সাধারণ আফগান নিহতের খবরটিও তদন্ত করে দেখা হয়েছে।" আফগানিস্তানের যুদ্ধ নিয়ে মার্কিন বাহিনীর গোপন তথ্য ফাঁসের ঘটনার ঠিক একদিন পরই ন্যাটোর রকেটে নিরীহ আফগান নিহতের বিষয়টি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৮ঘ.