কাবুল, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পূর্বাঞ্চলে নুরিস্তান প্রদেশে কয়েকদিনের সহিংসতার পর সরকারের কাছ থেকে কৌশলগত বার্গ-ই-মাতাল জেলা দখল করে নিয়েছে তালেবান গেরিলারা ।
সহিংসতায় ছয় আফগান পুলিশ এবং কয়েক ডজন তালেবান বিদ্রোহী নিহত হয়েছে।
ভৌগলিক অবস্থানের কারণে সরকার এবং তালেবান জঙ্গি দু'পক্ষের জন্যই নুরিস্তানের বার্গ-ই-মাতাল জেলাটি গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের সীমান্ত অঞ্চলে অবস্থিত বার্গ ই মাতাল অস্ত্র এবং তালেবান যোদ্ধা পরিবহনের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিমেরাই জানিয়েছেন, নুরিস্তানের পুলিশ বাহিনী জায়গাটি পুনর্দখলের চেষ্টা করে যাচ্ছে।
জেলাটির পতন সম্পর্কে তালেবানদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি। তালেবানরা তাদের পক্ষে হতাহতেরও কভর জানায়নি।
অন্যদিকে, আরেক খবরে বলা হয়েছে, শুক্রবার তালেবানদের হাতে আটক দুই মার্কিন সেনার মধ্যে একজনকে মেরে ফেলেছে বিদ্রোহীরা। অন্য সেনাটি বর্তমানে তাদের হাতে বন্দী অবস্থায় আছে বলে জানিয়েছেন তালেবান এক মুখপাত্র।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অজ্ঞাত এক স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেছেন, তালেবান নেতারা পরে বন্দী সেনার ভাগ্য নির্ধারণ করবে।
পৃথক আরেকটি ঘটনায় শুক্রবার দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের সানগিন জেলায় বিদেশি সেনাদের অভিযানে ৪০ জন বেসামরিক আফগান প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
আফগান সরকার এ বিষয়ে খোঁজখবর করছে বলে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/বিবি/এলকিউ/১৮৩৭ ঘ.
bdnews24