মন্টেরি, মেক্সিকো, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর বাণিজ্যিক রাজধানী মন্টেরির কাছাকছি একটি গ্রামাঞ্চলে বৃহস্পতিবার থেকে পুলিশ কমপক্ষে ৫১ টি মৃতদেহ উদ্ধার করেছে। কর্তৃপক্ষ শনিবার একথা জানায়।
মেক্সিকোর উত্তরাঞ্চরীয় শহরে মাদক সহিংসতা বৃদ্ধির নজির এ ঘটনা।
নিওভো লিয়ন স্টেটের গভর্ণর রড্রিগো মেডিনা সাংবাদিকদের বলেছেন, তথ্যদাতার দেওয়া তথ্য অনুযায়ী, তদন্তকারীরা মন্টেরি থেকে ১২ মাইল পূর্বে একটি পল্লী অঞ্চলে খনন শুরু করলে অনেকগুলো মৃতদেহ খুঁজে পায়।
মৃতদেহগুলোর মধ্যে কিছু মারাত্মকভাবে দগ্ধ এবং বাকীগুলো বুলেটবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ জানায়, গণকবর থেকে অনেকগুলো মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহ দুয়েক আগে তাদের হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোরেয়ন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪৪ ঘ
bdnews24