২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকির মুখে বিপির তেল নিঃসরণ বন্ধের চেষ্টা

মেক্সিকো উপসাগরে বিপির তেল নিঃসরণ বন্ধের চেষ্টাকে শুক্রবার হুমকির মুখে ফেলে দিয়েছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় বনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 04:28 PM

হাউস্টন/লন্ডন , জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--------- মেক্সিকো উপসাগরে বিপির তেল নিঃসরণ বন্ধের চেষ্টাকে শুক্রবার হুমকির মুখে ফেলে দিয়েছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় বনি। মেক্সিকো উপসাগরের দিকে ধেয়ে যাওয়া ঝড় বনির জন্য তেল নিঃসরণ বন্ধে নিয়োজিত জাহাজসহ কর্মীরা তেলক্ষেত্র ছেড়ে যাচ্ছে। ফলে আপাতত বন্ধ হয়ে গেছে তেল নিঃসরণ বন্ধের কাজ। তেল নিঃসরণ বন্ধের কাজে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা অবসরপ্রাপ্ত কোস্ট গার্ড এডমিরাল থাড এলেন বলেছেন , ঝড় বনির কারণে সাময়িকভাবে তেল নিঃসরণ বন্ধের কাজ স্থগিত হয়ে গেলেও তেলক্ষেত্রে অবস্থিত প্রত্যেকটি ব্যক্তির নিরপত্তার বিষয়টিই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিপি কর্তৃপক্ষ জানিয়েছে, বিরূপ আবহাওয়ার কারণে ১০ থেকে ১৪ দিনের জন্য তেল নিঃসরণ পুরোপুরি বন্ধের কাজ স্থগিত করা হয়েছে। তবে এ সময়ও তেলকূপে ছিপি লাগানো থাকবে এবং তা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে কর্মকর্তারা। তেল বিশেষজ্ঞ ডগ ইয়ংগসুন বলেছেন, ছিপি লাগিয়ে রাখাটা তেল নিঃসরণ বন্ধের একটি অস্থায়ী ব্যবস্থা। কর্র্মীরা উপকূলে ফিরে আসলে তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে, কারণ তখন পর্যবেক্ষণের লোক থাকবে না। তিনি আরো বলেন, চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ছিপি খুলে গিয়ে আবার বিস্ফারণ ঘটতে পারে। তেলকূপ বিস্ফোরণের পর মাত্র গত সপ্তাহে বিপি প্রথমবারের মত তেল নিঃসরণ বন্ধের দাবি করে। এর আগে কয়েকবার তেল নিঃসরণ বন্ধের চেষ্টা করে ব্যর্থ হয় ব্রিটিশ পেট্রোলিয়াম। কিন্তু গত সপ্তাহে বিপি তেল নিঃসরণ বন্ধ করতে ছিদ্রে আগের তুলনায় শক্ত ছিপি লাগায় । ২০ এপ্রিলে তেলকূপ বিস্ফোরণে ১১জন কর্মী মারা যাওয়ার পর মেক্সিকো উপসাগরে বিপুল পরিমাণ তেল নিঃসরণ ঘটেছে। এই দুর্ঘটনাকে গত কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয় বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১১২ ঘ.