ভারত, জুলাই ২৩, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ভারতে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে।
ফেইসবুক এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ফেইসবুক ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছেই।
দ্য ইকোনোমিক টাইমস বৃহস্পতিবার জানায়, এক মাসে ভারতের ফেইসবুক ব্যবহারকারীরা পাঁচ কোটি ৩০ লাখেরও বেশি ছবি আপলোড করে।
ফেইসবুক ব্যবহারকারীরা কম্পিউটারের তুলনায় মোবাইলের মাধ্যমেই এটি ব্যবহার করে বেশি। উল্লেখ্য, গত বছর ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা নয়গুণ বৃদ্ধি পেয়েছে।
ভারতে ফেইসবুকের এই বিশাল বাজার মাথায় রেখে গত মাসে কর্তৃপক্ষ 'ইন্ডিয়ান অপারেশন সেন্টার' উদ্বোধন করে। হায়দ্রাবাদ শহর থেকে এই কার্যক্রম পরিচালিত হবে।
হায়দ্রাবাদের সেন্টারটিই এশীয় অঞ্চলে ফেইসবুকের একমাত্র কার্যালয়।
বিশ্বব্যাপী ফেইসবুকের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নেটওয়ার্কিং সাইটটির তথ্যানুযায়ী, গোটা বিশ্বে প্রতিদিন প্রায় ৫০ কোটি লোক ফেসবুক ব্যবহার করে।
এ বছরের ফেব্র"য়ারি মাস থেকে নতুন ১০ কোটি মানুষ ফেইসবুকে যোগ দিয়েছে।
যাত্রা শুরু করার মাত্র ছয় বছরের মধ্যে বিপুল জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইটটি এই মাইলফলক গড়ল।
২০০৪ সালে হার্ভার্ড বিশ্বাবিদ্যালয়ের মার্ক জুকারবার্গ এবং তার কিছু সহপাঠীর উদ্যোগে ফেইসবুক গড়ে ওঠে।
প্রথমে সামাজিক নেটওয়ার্কিং সাইটটি শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯২৭ ঘ.
bdnews24