কারাকাস, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কলম্বিয়ার সঙ্গে বৃহস্পতিবার সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ।
ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র কলম্বিয়া বামপন্থী বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করায় এ পদক্ষেপ নিয়েছেন শাভেজ।
শাভেজ যুক্তরাষ্ট্র সমর্থিত কলম্বিয়াকে একটি হুমকি বলে মনে করেন ।
কলম্বিয়ান প্রেসিডেন্ট আলভারো উরিবের সরকার প্রায় দেড়হাজার বিদ্রোহীকে ভেনেজুয়েলা আশ্রয় দিয়েছে বলে তথ্য-প্রমাণ উপস্থাপন করে।
আর এর পরিপ্রেক্ষিতে উরিবের সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলো ভেনেজুয়েলা।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস মাডুরো বলেছেন, তিনি বোগোটায় ভেনেজুয়েলার দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছেন এবং কলম্বিয়ার মিশনকে দেশ ছেড়ে যাওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছেন।
অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটের রাষ্ট্রদূত লুইস আলফোনসো হয়োস ভেনেজুয়েলার সম্পর্ক ছিন্নের এ সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক ভুল বলে মন্তব্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/১২৪৫ঘ.
bdnews24