২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞার দিকে ইইউ

ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 05:48 AM

Updated : 25 Aug 2022, 04:23 PM

ব্রাসেলস, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আগামী সপ্তাহে এ নিষেধাজ্ঞার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে কূটনীতিকরা জানিয়েছেন। এ নিষেধাজ্ঞায় দেশটির তেল ও গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ বন্ধ করে দেওয়া নিশ্চিত করা হবে। ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের জন্য খসড়া একটি ঘোষণা তৈরি করা হয়েছে। এতে ইরানের পরমাণু কর্মসূচির ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে গত ১৭ জুন ইইউ নেতাদের গৃহীত সিদ্ধান্তসমূহ অনুমোদিত হবে বলে দেখানো হয়েছে। খসড়া ঘোষণায় ইরানকে পুনরায় পরমাণু কর্মসূচির আলোচনায় ফিরে আসার আহ্বানও জানানো হয়েছে। সোমবার ব্রাসেলস বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, ইউরোপীয় কাউন্সিলের ১৭ জুনের ঘোষণা অনুসারেই এ নিষেধাজ্ঞা অনুমোদন হবে। ঘোষণাটি এখন ইইউ'র দূতদের অনুমোদনের অপেক্ষায়। তবে এতে বড় ধরনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ইইউ'র এ নিষেধাজ্ঞার আওতায় ইরানের বাণিজ্য, ব্যাংকিং, বীমা, যোগাযোগ, জাহাজ, বিমান পরিবহনসহ তেল ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৪৩ঘ.