২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইপ লাইন বিস্ফোরণে চীনের তেল বন্দর বন্ধ

চীনের অন্যতম বৃহৎ ডালিয়ান বন্দর নগরীতে দুটি তেল পাইপলাইন বিস্ফোরণে বিশাল এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়ায় সোমবার বন্ধ হয়ে গেছে সিয়ানগাং বন্দর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 02:52 PM

Updated : 25 Aug 2022, 04:08 PM

বেইজিং, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---চীনের অন্যতম বৃহৎ ডালিয়ান বন্দর নগরীতে দুটি তেল পাইপলাইন বিস্ফোরণে বিশাল এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়ায় সোমবার বন্ধ হয়ে গেছে সিয়ানগাং বন্দর। বন্ধ হয়ে গেছে বন্দরটির একটি তেল শোধনাগারের কাজও। মালবাহী জাহাজগুলো অন্যদিকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে আমদানীকারকরা। শুক্রবার পাইপ লাইন বিস্ফোরণের এ ঘটনায় পীত সাগরের ৫০ স্কয়ার কিলোমিটার (১৯ স্কয়ার মাইল) জুড়ে তেল ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই তেল পরিস্কার অভিযান শুরু করেছে চীন। একটি ট্যাংকার থেকে তেল পাইপলাইনে করে স্টোরেজ ট্যাংকে নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। এর ফলে পাশের একটি পাইপলাইনও বিস্ফোরিত হয়। বিবিসি জানিয়েছে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। চীনের জাতীয় গণমাধ্যম জানায়, প্রায় ১ হাজার ৫০০ মেট্রিক টন অশোধিত তেল পীত সাগরে ছড়িয়ে পড়েছে ১৮৩ স্কয়ার কিলোমিটার জুড়ে। এর মধ্যে ৫০ স্কয়ার কিলোমিটার এলাকায় তেল ছড়িয়েছে মারাত্মকভাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূল পরিস্কার করতে ১০ দিন সময় লাগবে। বিস্ফোরিত পাইপলাইনগুলো এশিয়ার বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদক প্রতিষ্ঠান চীনের জাতীয় প্রেট্রেলিয়াম কর্পোরেশনের। দুর্ঘটনার কারণে তেল ও অন্যান্য জিনিসের শিপমেন্ট ব্যাহত হতে পারে এবং পরিবেশের ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৯ ঘ.