২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোতে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ১৭

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর টোরেয়োনে রোববার জন্মদিনের এক অনুষ্ঠানে মাদক চক্রের হামলায় ১৭ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 06:20 AM

Updated : 25 Aug 2022, 04:10 PM

মেক্সিকো সিটি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর টোরেয়োনে রোববার জন্মদিনের এক অনুষ্ঠানে মাদক চক্রের হামলায় ১৭ জন নিহত হয়েছে। কোহুইলিয়া রাজ্যের সরকারি আইনজীবীর কার্যালয় থেকে জানানো হয়েছে, কোহুইলিয়ার বাইরের ওই শহরটিতে রাত একটার দিকে এক জন্মদিনের অনুষ্ঠানে এ হামলা চালানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তখন গানের তালে নাচায় মগ্ন ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, "তারা ভেতরে প্রবেশ করে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়।" ওদিকে সরকারি আইনজীবীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, "আক্রমণকারীরা একটি শব্দও উচ্চারণ করেনি। তারা কাউকে কিছু বলেনি, গুলি চালিয়ে পালিয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২১৬ঘ.